শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সোহরাওয়ার্দী ময়দানে ‘মার্চ ফর গাজা’: খাবার বিতরণ করবে তাকওয়া ফাউন্ডেশন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আজ রাজধানীর সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। আয়োজকরা জানিয়েছেন, সারা দেশ থেকে হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় এসেছেন। ধারণা করা হচ্ছে, কয়েক লাখ লোকের সমাগম হতে পারে আজকের এই আয়োজনে।

দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই কর্মসূচি। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জনসাধারণে সোহরাওয়ার্দী ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আরও মিছিল এসে সমাবেশে যোগ দিচ্ছে।

এই বিশাল সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য খাবার ও পানীয় সরবরাহ করছে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ। 

সংগঠনটির স্বেচ্ছাসেবকরা জানান, প্রায় সাত থেকে আট হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। তিনটি ভিন্ন স্থান থেকে তিনটি ট্রাকে করে এই খাবার বিতরণ করা হবে।

সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে গাজা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বিশ্ববাসীর দৃষ্টি গাজায় চলমান মানবিক বিপর্যয়ের দিকে আকৃষ্ট করা এবং এর বিরুদ্ধে বাংলাদেশ থেকে একটি শক্তিশালী বার্তা দেওয়া।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ