শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এটি শুধু মার্চ ছিল না, ছিল বিবেকের ডাক: আজহারী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

গতকাল শনিবার (১২ এপ্রিল) ঢাকার ঐতিহাসিক সোহরওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’য় লাখো মানুষের সমবেত হওয়াকে বিবেকের ডাক হিসেবে আখ্যায়িত করেছেন প্রখ্যাত ইসলামি আলোচক ও স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। 

রোববার (১৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। 

আজহারী ফেসবুকে লিখেন- গতকাল ঢাকার চারদিক থেকে তেজদীপ্ত মানব প্লাবনের উত্তাল তরঙ্গ সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক মোহনায় মিলিত হয়েছিল। এটি শুধু একটি মার্চ ছিল না, ছিল বিবেকের ডাক! ন‍্যায়ের পক্ষে ঈমানি হাজিরা! ঐক্যবদ্ধ বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। 

মাওলানা মিজানুর রহমান আজহারী লিখেন- ঠিক কবে গোটা বাংলাদেশ এমন করে একত্রিত হয়েছিল তা হলফ করে বলা মুশকিল। দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঠিক এভাবেই আমরা বারবার একত্রিত হবো। এভাবেই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, গতকাল শনিবার রাজধানীতে অভূতপূর্ব এক মহাসম্মিলন ঘটে, যার কোনো নজির নিকট অতীতে নেই। লাখ লাখ মানুষের সমাবেশ ঘটেছিল ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে। এই কর্মসূচির অন্যতম আয়োজক ছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ