শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পোপের মৃত্যুতে আল-আজহারের গ্র্যান্ড ইমামের শোক, হামাসেরও সমবেদনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস সোমবার (২১ এপ্রিল) মারা গেছেন। তাঁর মৃত্যুর পর গভীর শোক প্রকাশ করেছেন মিসরের আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমদ আল-তাইয়েব। এক বিবৃতিতে তিনি পোপকে তাঁর ‘মানবতার ভাই’ হিসেবে উল্লেখ করে বলেন, ফ্রান্সিস ছিলেন একজন মহান মানবতাবাদী, যিনি দুর্বলদের অধিকার রক্ষা ও ধর্মীয় সংলাপ প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন।

গ্র্যান্ড ইমাম পোপের ইসলামোফোবিয়া বিরোধী অবস্থান এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দার প্রশংসা করেন। তিনি স্মরণ করেন, ২০১৭ সালে পোপের আল-আজহারের শান্তি সম্মেলনে অংশগ্রহণ ও ২০১৯ সালের ‘মানব ভ্রাতৃত্ব চুক্তি’ স্বাক্ষর।

এদিকে হামাসও এক বিবৃতিতে ক্যাথলিক চার্চ ও বিশ্বের খ্রিস্টানদের প্রতি সমবেদনা জানিয়েছে। তারা পোপ ফ্রান্সিসকে ‘ধর্মীয় সংলাপ, শান্তি, সহনশীলতা ও মানবাধিকারের প্রতীক’ হিসেবে বর্ণনা করে বলেন, তিনি গাজায় ফিলিস্তিনিদের ওপর হওয়া যুদ্ধাপরাধ ও গণহত্যার বিরোধিতা করেছিলেন।

পোপ ফ্রান্সিস তাঁর শেষ ভাষণে গাজা যুদ্ধকে ‘ভয়াবহ ও লজ্জাজনক’ আখ্যা দেন এবং অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান জানান। সূত্র: নিউ আরব ডটকম

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ