শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

অবস্থার উন্নতি নেই আল্লামা সুলতান যওক নদভীর, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ আলেম, আরবি ভাষাবিদ, দারুল মাআরিফ মাদরাসার মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী এক সপ্তাহেরও বেশি সময় ধরে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তিনি বর্তমানে এনআইভি সাপোর্টে আছেন। সর্বাত্মক চেষ্টার পরও চিকিৎসায় তাঁর কোনো উন্নতি হচ্ছে না। তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। 

জামিয়া দারুল মাআরিফের শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব সোমবার (২৮ এপ্রিল) আওয়ার ইসলামকে জানান, চিকিৎসায় কোনো উন্নতি হচ্ছে না আল্লামা সুলতান যওক নদভীর। চিকিৎসকরা ইতিবাচক কোনো আশ্বাস দিতে পারছেন না। 

মাহমুদ মুজিব জানান, গত ১৮ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি আল্লামা সুলতান যওক নদভী। চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজাউল করীমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন ৮৬ বছর বয়সী এই আলেম। তাঁর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ড আজ বৈঠক করে সর্বশেষ পরিস্থিতি জানানোর কথা থাকলেও সেটা জানায়নি। আগামীকাল পরিস্থিতি জানাতে পারে। 

আল্লামা সুলতান যওক নদভীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তাঁর পরিবারের সদস্য এবং ভক্ত-অনুরাগীরা। 

আল্লামা যওক বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। গত ফেব্রুয়ারিতে একবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকায় এনে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত বছরের ডিসেম্বরেও একবার তিনি হাসপাতালে ভর্তি হন। তখন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। 

আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্যে দেশে-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ