শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মে দিবস উপলক্ষে ইফার আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহান মে দিবস-২০২৫ উপলক্ষে বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশন (ইফা) আগারগাঁও প্রধান কার্যালয় মিলনায়তনে ‘ইসলামের দৃষ্টিতে শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকার’ শীর্ষক আলোচনা সভা, দোয়া  ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা মুফাজ্জল হুসাইন খান। 

এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের সচিব  হাজেরা খাতুন, মুহাদ্দিস ড. ওয়ালীয়ূর রহমান খান, উপ-পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন- ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. রেজ্জাকুল হায়দার। 

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি এম এ বারী, সাধারণ সম্পাদক আব্দুল হক ও ইসলামিক ফাউন্ডেশন শ্রমিক কর্মচারি পরিষদের সম্পাদক মো নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, প্রকৃত অর্থে শ্রমিকের অধিকার ও মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হয়নি। এখনো শ্রমিকরা নানা রকম অবহেলা ও উপেক্ষার শিকার হচ্ছে। মালিক-শ্রমিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ইসলাম যে শ্রমনীতি ঘোষণা করেছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা গেলে শ্রমিকের অধিকার ও মর্যাদা শতভাগ নিশ্চিত করা সম্ভব হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

 অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ