শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

প্রমাণ হলো হেফাজত ছিল আছে এবং থাকবে: মাওলানা জুনায়েদ আল হাবীব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব বলেছেন, আজকের মহাসমাবেশ প্রমাণ করে হেফাজত ছিল, আছে এবং থাকবে। গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকার যে হত্যা, গুম-খুন চালিয়েছে, তা প্রমাণ করে বিশ্বের বড় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। 

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। 
জুনায়েদ আল হাবীব বলেন, হাসিনা গত ১৫ বছর অনেক সংগঠনকে নিষিদ্ধ করেছে, তাদের কার্যক্রম আর আওয়ামী লীগের নির্যাতন এক পাল্লায় রাখা হয়, তাহলে আওয়ামী লীগের পাল্লা ভারী হবে। 
হেফাজতের এই নেতা বলেন, শাপলার এক শহীদের সাথী আমাকে বলেছে, মৃত্যুর সময়ে তার মুখে আল্লাহর জিকির উচ্চারিত হচ্ছিল।

প্রধান উপদেষ্টার প্রতি তিনি বলেন, ড. ইউনূস সাহেব, আপনি রক্ত দেননি। সংগ্রহ করেননি। আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি। আমরা ইসলামবিরোধী নারীনীতি মেনে নেব না। আপনাকে উৎখাত করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, আমরা আপনার পাশে ছিলাম। ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত নিলে আমরা আমাদের সহযোগিতার হাত গুটিয়ে নেব। 

জুনায়েদ আল হাবীব বলেন, আমরা জেলখানায় ফাঁসির মঞ্চ দেখে এসেছি। শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না। যদি আসতেই হয়, শুধ ফাঁসির শাস্তি ভোগ করতে আসতে হবে। শাপলা চত্বরে হাসিনার ফাঁসি দিতে হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ