শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ছাড়া পেলেন বোতলকাণ্ডের সেই শিক্ষার্থী, উপদেষ্টা মাহফুজের সঙ্গে ছবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারী সেই জবি শিক্ষার্থীকে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ শুক্রবার বিকেলে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এ দিকে জবির ওই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার পর উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে একটি ছবি প্রকাশ্য এসেছে। এ সময় ওই শিক্ষার্থীর পরিবারও মাহফুজ আলমের সঙ্গে ছিলেন।

ওই শিক্ষার্থীর সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে মাহফুজ আলমের আইডি থেকে। সেখানে অ্যাডমিন জানিয়েছেন, তথ্য উপদেষ্টার উপর আক্রমণকারী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দে্য়ও হয়েছ।

ডিবি অফিসে তার সাথে ও তার পরিবারের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন। এর আগে দুপুরে তিনি হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

ওই পোস্টে আরো জানানো হয়, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘন্টার মধ্যেই জবির সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে।

জবির শিক্ষার্থীদের আবাসন সঙ্কট দ্রুতই সমাধান হোক।
এর আগে বিকেলে জবি শিক্ষার্থীদের আন্দোলন থেকে বোতলকাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। তদন্ত ব্যতীত কোনো পদক্ষেপ নিলে ডিবি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ