শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসির ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়াল সরকার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন এ মেয়াদ অনুযায়ী, সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাও আগামী দুই মাস পর্যন্ত সারা দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারার অধীনে এই ক্ষমতা প্রদান করা হয়েছে। এ ছাড়া কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারায় প্রযোজ্য ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এসব কর্মকর্তা।

রাজনৈতিক অস্থিরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তীকালীন সরকার গত বছর জুলাই থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনীর কর্মকর্তাদের এ ক্ষমতা দিয়ে আসছে। মাঠপর্যায়ে চেকপোস্ট, তল্লাশি, জননিরাপত্তা নিশ্চিতে সামরিক বাহিনীর এ ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাধারণত সিভিল প্রশাসনের ম্যাজিস্ট্রেটরাই এ ধরণের ক্ষমতা প্রয়োগ করে থাকেন। তবে বিশেষ প্রয়োজনে ও সংকটকালীন সময়ে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা অর্পণ করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ