শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

৪৯৭৮ হাজিকে ফেরত দেওয়া হচ্ছে বেঁচে যাওয়া টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি ব্যবস্থাপনায় এবার যারা হজে গিয়েছিলেন তাদের বাড়ি ভাড়া কমানোর কারণে বেঁচে যাওয়া টাকা ফেরত দিচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

সরকারি ব্যবস্থাপনায় হজ করা পাঁচ হাজার হাজির মধ্যে ৪ হাজার ৯৭৮ জন হাজিকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা ইস্যুতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, একজন হাজি কমপক্ষে ৫ হাজার ৩১৫ টাকা ফেরত পাবেন। সর্বোচ্চ ফেরত পাবেন ৫৩ হাজার ৬২৪ টাকা।

২০২৬ সালের হজের খরচ আরও কমানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ আরও কার্যকর ও অর্থনৈতিকভাবে সাশ্রয়ী পদক্ষেপ নিচ্ছে। আমরা কাজ করে যাচ্ছি, হজ কর্মকর্তাদের সহযোগিতা পাচ্ছি, মিডিয়ার সহযোগিতা পাচ্ছি। আমরা গত বছর যেভাবে হজের ব্যবস্থাপনায় সফলতা পেয়েছি, আগামী দিনেও তেমনি সহযোগিতা পাবো বলে আশাবাদী।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, টিম স্পিরিটের প্রতিফলন ঘটেছে এবারের হজ ব্যবস্থাপনায়। দেশের ইতিহাসে এবারের হজ ব্যবস্থাপনা একটি মাইলফলক হয়ে থাকবে। এবার কোনো ফ্লাইট বিপর্যয় হয়নি। ধর্ম মন্ত্রণালয় হজ প্রক্রিয়ায় কোনো ব্যবসা করে না, শুধু ইবাদাতে সহায়তা করে থাকে। এবার সরকারি প্যাকেজে বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ কম লাগায় ৪ হাজার ৯৭৮ জন হাজী ৮ কোটি ৯০ হাজার টাকা ফেরত পাচ্ছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ