সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

হাটহাজারী মাদরাসা পরিদর্শনে নাহিদ-সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই পদযাত্রার অংশ হিসেবে চট্টগ্রাম সফরকালে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

রোববার (২০ জুলাই) রাত ১০টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম মাদরাসায় যান।

এসময় তারা হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে তারা মাদরাসা মিলনায়তনে শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ গঠনে আলেম সমাজ ও মাদরাসার ছাত্রদের ভূমিকা থাকবে। আমরা আপনাদের সকল ধর্মীয় স্বাধীনতার ও ইসলামের পক্ষে থাকবো। সকলে মিলে সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ে তুলবো। আপনারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। আমরা সবাই সহযোদ্ধা। বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র হোক, ইসলাম নিয়ে যত ষড়যন্ত্র হোক, সে ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের এই নতুন স্বাধীনতা রক্ষা করতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন, হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আশরাফ আলী নিজামপুরী, হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক মুফতি কেফায়াতুল্লাহ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ