সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

নির্ধারিত সময়েই জাতীয় সনদ বাস্তবায়নের আশা আলী রীয়াজের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, কমিশন কারও ওপর কিছু চাপিয়ে দিতে চায় না। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে আগামী ১০ দিনের মধ্যেই জাতীয় সনদ বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সোমবার (২১ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৬তম দিনের বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি জানান, অধিকাংশ ইস্যুতে কমিশন সিদ্ধান্তের কাছাকাছি চলে এসেছে। চলতি জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদের চূড়ান্ত রূপ প্রকাশ করা যাবে বলে তিনি আশা করছেন। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “সময় সীমিত—তাই দ্রুত সিদ্ধান্তে পৌঁছান। ১০ দিনের মধ্যে কাজ শেষ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।”

আলোচনায় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

আজকের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ