সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

ডা. এম এ মুহিত বলেন, ‌‘গত ১৬ বছরে স্বাস্থ্যখাতে নানা অনিয়ম ও দুর্নীতি হয়েছে। আমরা মাত্র দুই সপ্তাহ হলো দায়িত্ব নিয়েছি। জনগণের স্বাস্থ্যসেবার প্রত্যাশা পূরণে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। তৃণমূলে সেবা পৌঁছে দিতে শুধু নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগই নয়, তাদের উন্নত প্রশিক্ষণ ও কর্মস্থলে নিয়মিত থাকার ব্যবস্থা করা হবে। হাসপাতালগুলোতে প্রচুর চিকিৎসক, যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ বাড়ানো হবে।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দীর্ঘ ১৬ বছর দুর্নীতিগ্রস্ত ছিলাম। এদেশ থেকে লক্ষ কোটি টাকার সম্পদ পাচার হয়ে গেছে। এ অবস্থা থেকে বের হতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। আমরা প্রত্যেক নাগরিকের এই অধিকার আদায়ের জন্য কাজ করে যাবো।’

হাসপাতাল পরিদর্শনের আগে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ একেএম শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ডা. এম এ মুহিত।

এসময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডা. নুরুল আমীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার মনি ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শিমুল তালুকদার উপস্থিত ছিলেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ