সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আগামী ১০ মার্চ বগুড়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার উপস্থিতিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে বগুড়া সদর উপজেলায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শিবগঞ্জের মহাস্থানগড় শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে নামাজের আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

পরীক্ষামূলক বাস্তবায়নের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে জেলা ও সদর উপজেলা প্রশাসককে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী পরিবার মাসে ২ হাজার ৫শ টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। প্রতিটি পরিবার থেকে একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন।

পরীক্ষা মূলকভাবে চার মাস পাইলটিং কার্যক্রম পরিচালিত হবে। ফলাফল মূল্যায়নের পর ধাপে ধাপে দেশের অন্যান্য উপজেলায় কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ