রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইফার আয়োজনে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে উপজেলা/জোন পর্যায়, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

মঙ্গলবার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন।

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ (অনুর্ধ্ব ১৮ বছর), ‘খ’ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনুর্ধ্ব ১৫ বছর) ও ‘গ’ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনুর্ধ্ব ১২ বছর)।

জানা গেছে, জাতীয় পর্যায়ে উপহার হিসেবে প্রথম পুরস্কার বিজয়ীকে দুই লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র দেয়া হবে। এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার দেয়া হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছু প্রতিযোগীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে দরখাস্ত ইসলামিক ফাউন্ডেশনের স্ব স্ব জেলা/উপজেলা কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। 

নাম নিবন্ধনের সর্বশেষ সময় ৩১ মার্চ। ১ এপ্রিল থেকে শুরু হবে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক পাঁচজন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ