রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

 ‘গুমের শিকার পরিবারগুলোকে ভাতা নিশ্চিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গত দেড় দশকে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে। গুমের শিকার পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে।

রবিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনে বিগত দেড় দশকে গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’ নির্মাণের উদ্‌বোধন অনুষ্ঠানে তিনি এ এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সবচেয়ে খারাপ লাগে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে অনুশোচনা না করে বরং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ গুম হওয়া পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ