রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এবার ঈদে পাওয়া যাবে না নতুন নোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রতি বছর ঈদ উপলক্ষে নতুন নোট সরবরাহ করলেও এবার চিরাচরিত সেই নিয়ম থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। ঈদ উপলক্ষে কোনা বাজারে কোনো নতুন টাকা সরবরাহ বা বিনিময় করবে না কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সাধারণত প্রতি বছর ঈদের ১০-১৫ দিন আগে থেকেই বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিভিন্ন মানের (৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকা) নতুন নোট গ্রাহকদের মাঝে সরবরাহ করা হয়। এটি আমাদের এক ধরনের সাংস্কৃতিক অভ্যাসে পরিণত হয়েছে। তবে এবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে বাজারে পর্যাপ্ত মুদ্রা সরবরাহ থাকায় এবং বিশেষ কিছু নীতিগত কারণে নতুন নোট ছাপিয়ে বাজারে ছাড়ার পরিকল্পনা নেই।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ‘ঈদের আগে নতুন টাকা দেওয়া হচ্ছে— এমন কোনও তথ্য আমার কাছে নেই। বাংলাদেশ ব্যাংক এখন ঈদের আগে নতুন নোট বিতরণের প্রচলিত রেওয়াজ থেকে সরে আসছে। বরং সারা বছর ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ কোনো উৎসব বা নির্দিষ্ট দিন উপলক্ষে নতুন নোট ছাড়ার পরিকল্পনা আপাতত নেই। বাজারে চাহিদা অনুযায়ী সারা বছরই নতুন নোট সরবরাহ করা হবে।’

ঈদের সকালে বড়দের কাছ থেকে ছোটদের নতুন নোটের সালামি পাওয়াটা উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ। নতুন নোট না পাওয়ায় এবার সেই আনন্দে কিছুটা ভাটা পড়তে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। ব্যাংকে নতুন টাকা না পাওয়ায় অবৈধ উপায়ে বেশি দামে টাকা কেনাবেচার কালোবাজারি চক্র সক্রিয় হয়ে ওঠার আশঙ্কাও দেখা দিয়েছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ