সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলায় অংশ নেবে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক সিভিল সোসাইটির উদ্যোগে পরিচালিত ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’ অভিযানে অংশ নেবে একটি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ। ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিন ধরে চলে আসা ইসরায়েলের অমানবিক অবরোধ ভাঙতে এবার সরাসরি যোগ দিচ্ছে বাংলাদেশ। দেশের অন্যতম শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান দৃক-এর পক্ষ থেকে নেওয়া এই মহতী উদ্যোগে পূর্ণ সমর্থন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম। 

বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে জানান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং গাজায় মানবিক সাহায্য পৌঁছে দিতে বিশ্বব্যাপী যে নৌ-যাত্রা শুরু হতে যাচ্ছে, বাংলাদেশ সেখানে সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও কূটনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

শহিদুল আলম জানান, গ্লোবাল ফ্লোটিলার অংশ হিসেবে বাংলাদেশি এই জাহাজের সম্ভাব্য যাত্রার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ এপ্রিল। 

তবে এই অভিযানে বাংলাদেশ থেকে কতজন প্রতিনিধি বা যাত্রী অংশ নিতে পারবেন, তা আন্তর্জাতিক সমন্বয়কারী সংস্থাগুলো আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ