রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন নবনিযুক্ত স্পিকার ও ডেপুটি স্পিকার।

শনিবার (১৪ মার্চ) সকালে সংসদ ভবনের অভ্যন্তরীণ গোলাপ বাগানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি আম গাছের চারা রোপণ করেন হাফিজ উদ্দিন আহমদ, স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ। এরপর একই স্থানে আরেকটি আম গাছের চারা রোপণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো-র রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সব শহীদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

এর আগে স্পিকার তার সরকারি বাসভবন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও অতিরিক্ত সচিবরা, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ