সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) থেকে সারাদেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হলো। তবে ঈদের পর যথারীতি সাপ্তাহিক বন্ধ আবার কার্যকর হবে।

আরও জানানো হয়, বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মীদের তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি র‌্যাব, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ