রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঈদ যাত্রায় নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। কেউ বেশি ভাড়া নিলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম।

সোমবার (১৬ মার্চ) মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

‎শেখ রবিউল ইসলাম বলেন, ‘মহাখালী বাস টার্মিনালে শৃঙ্খলার সঙ্গে বাসগুলো দাঁড়িয়ে আছেন। যাত্রী ফুল হলে তারা স্টেশন ছেড়ে যাচ্ছেন। এছাড়াও, আজকে সরকারি ছুটি হবে। সে ছুটিকে সামনে রেখে বাস টার্মিনাল, রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় হবে। এসবকিছু মাথায় রেখে সুশৃঙ্খল ভাবে পরিবহনগুলো যাতায়াত করার কঠোর নির্দেশনা রয়েছে। বাস স্ট্যান্ডগুলোর পাশে মূল সড়কগুলোতে যেন সড়ক বন্ধ করে কোনো যাত্রী তোলা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তাদের পাশাপাশি, বাস টার্মিনালের স্বেচ্ছাসেবক, মালিক সমিতির লোক ও অন্যান্য সদস্যরা কাজ করছে।’

‎তিনি আরও বলেন, ‘নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। তবে, আগে নেওয়া ভাড়ার চেয়ে বেশি ভাড়া হতে পারে। কিন্তু সেটা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া হবে না। আগে হয়তো ৪০০ টাকা ভাড়া ছিলো, এখন তা ৫০০ টাকা নিচ্ছে। তবে, এটা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে না।’

‎বৈশ্বিক সমস্যার কারণে আন্তর্জাতিকভাবে সংকট দেখা দিয়েছে। তবে, গণপরিবহনের জ্বালানি নিশ্চিত করা হয়েছে। গতকাল রাত থেকে গণপরিবহনে পর্যাপ্ত তেল নিশ্চিত করা হয়েছে। কিন্তু তেলের দাম বাড়ছেনা। কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত পরওমান তেল পাচ্ছেন না সেটা আমাকে জানান। সকল পাম্পে তেল পর্যাপ্ত পরিমাণ দেওয়া হচ্ছে।

‎তিনি আরও বলেন, ‘কোথাও কোনো ফিটনেসবিহীন পরিবহন চলাচল করছেনা। কোথায় ফিটনেসবিহীন গণপরিবহন চলছে আপনারা আমাদের সেই গাড়ীর নাম্বার দিয়ে আমাদের সহায়তা করুন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা গ্যারেজে গ্যারেজে গিয়ে গাড়ির তথ্য নিচ্ছি। আমাদের মনিটরিং টিম কাজ করছে। আশা করছি কোনো ফিটনেসবিহীন গাড়ী চলাচল করতে পারবে না।

‎‎তিনি আরও বলেন, ‘পৃথিবীর কোনো শহরে এমন নজির নেই যে, বড় ছুটিতে এতো লোক শহর ছেড়ে চলে যায়। একসাথে এতো লোকের চাপ সামলানো আসলে কঠিন। এরপরও আমরা সবাইকে সাথে নিয়ে শৃঙ্খলা রাখার চেষ্টা করছি। আশা করছি, সকল আইনশৃঙ্খলা বাহিনী ও মিডিয়ার ভাইয়েরা আমাদের সহযোগিতা করবে।’

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ