সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

সুনামগঞ্জে যমুনার বার্জ ডিপোতে দেড় প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারের যমুনা ওয়েল বার্জ ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন থেকে জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজারে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপোতে দেড় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন থেকে জানিয়েছে, যমুনা ওয়েল ডিপোর নিরাপত্তা নিশ্চিতে গত ২৫ মার্চ থেকে জেলার সাচনা বাজারের যমুনা অয়েল কোম্পানির বার্জ ডিপোতে ২৮ বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সেখানে অস্থায়ী ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা ২৪ ঘণ্টা নিরাপত্তা, নজরদারি ও অবৈধ মজুত প্রতিরোধে কাজ করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ জ্বালানি মজুত ও বিক্রয় প্রতিরোধ এবং নাশকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে।
 
এছাড়াও জেলার সীমান্ত এলাকা দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্তে অতিরিক্ত টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন করে তাল্লাশি কার্যক্রম পরিচালনা এবং সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের ৩টি শুল্ক স্টেশন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে; যাতে বাংলাদেশগামী পাথর ও কয়লা ভর্তি বড় ট্রাক/ডাম্পারগুলো আনলোড করে ভারতে ফিরে যাওয়ার সময় অবৈধভাবে তেল পাচার করতে না পারে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারের সুরমা নদীর যমুনা ওয়েল বার্জ ডিপো থেকে হাওরাঞ্চলে জ্বালানি তেল সরবরাহ করা হয়। এই এলাকার জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ ও জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধের লক্ষ্যে সুরমা নদীর যমুনা ওয়েল বার্জ ডিপোতে দেড় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকা দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্তে অতিরিক্ত টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন করে তাল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ৩টি শুল্ক স্টেশন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ