রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সংরক্ষিত নারী আসন নির্বাচন ঘিরে ইসির বৈঠক ৬ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে আগামী ৬ এপ্রিল কমিশন সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে ভোটের তফসিল ঘোষণা, ভোটার তালিকা প্রকাশসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। কমিশনের ১১ তম সভায়  এ আরো পাঁচটি বিষয় রাখা হয়েছে

মঙ্গলবার (৩১ মার্চ) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।

সভার আলোচ্যসূচি:

(ক) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং প্রাসংগিক বিষয়াদি;

(খ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনি সামগ্রি সংরক্ষণ বিষয়ে রিটানিং অফিসারগণকে নির্দেশনা প্রদানের বিষয়ে অবহিতকরণ;

(গ) আগামী ০৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের ০২টি আসনের নির্বাচনের বিষয়ে অবহিতকরণ;

(ঘ) নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন পূর্ববর্তী কতিপয় গুরুত্বপূর্ণ মামলা এবং নির্বাচন পরবর্তী সময়ে দায়েরকৃত নির্বাচনি দরখাস্ত বিষয়ে কমিশনকে অবহিতকরণ;

(ঙ) নির্বাচনি দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপুরণ বিষয়ে ইতিপূর্বে প্রণীত নীতিমালা বিষয়ে কমিশনকে অবহিতকরণ; এবং

(চ) বিবিধ।

ইসি কর্মকর্তারা বলছেন, ৬ এপ্রিল নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপরই কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটের তফসিল ও তারিখ ঘোষণা করা হবে।

আইন অনুযায়ী, সংসদের সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে নারী আসনের নির্বাচন করতে হয়। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হয় ১৩ ফেব্রুয়ারি। সে হিসেবে ৯০ দিন শেষ হবে ১৪ মে। তাই এপ্রিলেই নির্বাচন শেষ করতে চায় কমিশন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ