রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (১ এপ্রিল) সকালে পূর্বাচলের জলসিড়ি আবাসনে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী শেষে এ কথা বলেন তিনি।

বাংলাদেশকে উপযুক্ত বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে বলেন মন্তব্য করেন সড়ক ও সেতু মন্ত্রী।

তিনি বলেন, ‘এবারের ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং, কারণ দেড় কোটি মানুষ ঢাকার বাহিরে গেলেও ১ কোটি কোরবানির পশু ঢাকায় ঢুকবে। নতুন করে আরও একটি যমুনা সেতু করা যায় নাকি সেটি চিন্তা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘একটি ডেমু ট্রেন পরীক্ষামূলকভাবে আনা হবে, তবে সেটি কাজ না করলে প্রকল্প নেয়া হবে না। এর জন্য কোনো অতিরিক্ত ব্যয় করবে না সরকার।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ