রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আসন্ন পবিত্র হজে অংশগ্রহণকারী বাংলাদেশের ৭৮ হাজার ৫০০ হজযাত্রীর শতভাগ ভিসাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

শনিবার (১১ এপ্রিল) কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর ভিআইপি লাউঞ্জে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এর আগে তিনি মিনা, মুজদালিফা ও আরাফাত ময়দান-এ তাবু নির্ধারণসহ সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের জন্য মক্কা-মদিনায় আবাসন ও পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, মক্কা বাংলাদেশ হজ মিশন, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট, রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং ধর্ম মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথভাবে হজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হবে। হজযাত্রীদের ‘আল্লাহর মেহমান’ উল্লেখ করে তাদের সার্বিক সেবাকে দায়িত্ব হিসেবে দেখার কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর প্রথম হজ ব্যবস্থাপনায় বাংলাদেশী হাজীদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দে হজ ব্রত করার যাবতীয় ব্যবস্থা নেয়া হয়েছে। হাজিরা যাতে কোন ধরনের সমস্যার সম্মুখীন না হন এই বিষয়ে মক্কা বাংলাদেশ হজ মিশন, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট, রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং ধর্ম মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করবে।

এ সময় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম, কনসাল (হজ) মাজহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ