শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলীয় ইশতেহার এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা ও অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দেশে এখনো দাম বাড়ানো হয়নি। সরকার এ খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে পুঁথিগত পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন অনেক বেশি জরুরি। বিএনপি সরকার যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, তখনই এ বিষয়ে কাজ করার চেষ্টা করেছে।

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নিচ্ছে, কারণ এটি জনগণের দ্বারা নির্বাচিত ও জনগণের কাছে দায়বদ্ধ সরকার।

রাষ্ট্রীয় ও পারিবারিক পর্যায়ে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও তা যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি এখন বড় চ্যালেঞ্জ।

শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করতে হবে।

নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা ছাড়া কোনো উন্নয়ন উদ্যোগ সফল হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রতিটি খাতকে চিহ্নিত করে সরকার কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার আগেই দলীয় ইশতেহার ঘোষণা এবং জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার প্রকাশ করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। জনগণ এসব অঙ্গীকারের পক্ষে সমর্থন দিয়েছে এবং এখন তা বাস্তবায়নের সময় এসেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ