রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি। তাদের অভিজ্ঞতা কম ছিল। প্রফেসর ইউনূস ভালো লোক, তিনি পৃথিবী বিখ্যাত। কিন্তু তাদের পক্ষে মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়।’

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘অর্থনীতির সূচক নিচের দিকে নেমে গেছে। এ যে হামের টিকা না আনার কারণে বহু লোক জীবন দিয়েছে। অদক্ষ লোকের হাতে ক্ষমতা পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়। তারা নিরপেক্ষ সরকার ছিল, চেষ্টা করেছে কিন্তু অভিজ্ঞতার অভাবে সফল হতে পারেনি।’

তিনি বলেন, ‘অবশেষে তাদের (অন্তর্বর্তী সরকার) একটা কৃতিত্ব দিই- তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনীকে ধন্যবাদ জানাই তারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে। এখন আবার গণতন্ত্রের ট্র্যাকে উঠেছে দেশ। আশা করব এ রাষ্ট্র সুন্দরভাবে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে অগ্রসর হবে। জাতি সমৃদ্ধ হবে।’

স্পিকার বলেন, ‘বিগত সরকারের লিগেসি হিসেবে কিছু বিষয় রয়ে গেছে। এরমধ্যে একটি হলো জুলাই সনদ। কয়েকজন ব্যক্তি রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারে না। সংবিধান পরিবর্তন করতে পারে জনপ্রতিনিধিরা। জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। তারা দেশের ভাগ্য নির্ধারণ করবেন।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তিনদিনের সরকারি সফরে ভোলায় এলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ