শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

যুদ্ধের প্রভাব হজযাত্রায় পড়বে না, আশ্বাস ধর্মমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এর প্রভাব এবারের হজযাত্রায় পড়তে পারে বলে যে আশঙ্কা করা হচ্ছে তা নাকচ করে দিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি জানিয়েছেন, হজযাত্রায় এই যুদ্ধের কোনো প্রভাব পড়বে না। হজ ফ্লাইট ও হজ কার্যক্রম বিন্দুমাত্র ব্যাহত হবে না।

শুক্রবার (১৭ এপ্রিল) আশকোনার হজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি।

ধর্মমন্ত্রী জানান, হাজী ক্যাম্প পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, হজের খরচ কমানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ আছে। আগামী বছর থেকে আরও সুলভ হজযাত্রা কার্যকর হবে।

মন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনা নিয়ে চেষ্টার কোনো ত্রুটি নেই। ব্যবস্থাপনা সঠিক না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় ধর্মমন্ত্রী আরও বলেন, আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত।

এদিকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আজ শুক্রবার রাতে শুরু হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ