শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, কী বলছেন রুমিন ফারহানা?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বিএনপি থেকে বহিষ্কারের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানাকে ঘিরে নানা গুঞ্জন চলছে। রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনাও রয়েছে যে, তিনি এবার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারেন। তবে এই গুঞ্জন নাকচ করে দিয়ে রুমিন ফারহানা বলেন, এর কোনো ভিত্তি নেই, এটি সম্পূর্ণ গুজব।

শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেকে (বাংলা) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।

বিএনপির সাবেক এই নেত্রী বলেন, বিএনপি থেকে বহিষ্কারের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও আমাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রুমিন ফারহানা বলেন, এনসিপি থেকে বারবারই বলেছে— আপা, চলে আসেন আমাদের সঙ্গে, আসেন আমরা একসঙ্গে কাজ করি। আপনি জুলাই আন্দোলনে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন ফ্রন্টলাইনার। তাই আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এই প্রস্তাবে হেসেছি, বিষয়টি নিয়ে আর কোনো কথা বাড়াইনি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ