বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ

সৌদি আরবে পৌঁছেছেন ৭৬৩৪ হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ থেকে এবার যারা হজ করবেন তাদের যাত্রা ইতোমধ্যেই শুরু হয়েছে। প্রতিদিনই সৌদি আরবের উদ্দেশে যাত্রা করছে একাধিক ফ্লাইট। এসব ফ্লাইটে রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ১৯টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে পৌঁছেছেন ৭ হাজার ৬৩৪ জন বাংলাদেশি হজযাত্রী।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আটটি ফ্লাইটে ৩ হাজার ৩০৯ জন এবং সৌদি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইটের মাধ্যমে ২ হাজার ৭১৬ জন এবং ফ্লাই নাসের চারটি ফ্লাইটের মাধ্যমে ১ হাজার ৬০৯ সৌদি আরব গেছেন।

রোববার আশকোনা হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৭৮ হাজার ৫০০ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।

এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনাকারী এজেন্সির সংখ্যা ৬৬০টি। এর মধ্যে লিড এজেন্সি ৩০টি, বাকি ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

সৌদি আরব যাওয়ার মোট ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০টি, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি এবং ফ্লাই নাস এয়ারলাইন্সের ৩০টি। সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হবে ২১ মে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ