বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ

‘তেলের সংকট না থাকলে পাম্পগুলোতে তিন কিলোমিটার লাইন কেনো?’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমরা দেখছি মাঝরাত পর্যন্ত লাইনে থেকেও মানুষ তেল পাচ্ছে না, অথচ সরকারের এ ব্যাপারে কোনো হেলদোল নেই।’

তিনি বলেন, আমাদের তেলের দাম শেষমেশ বাড়লোই। ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’। মন্ত্রীরা সংসদে অবলীলায় বলেন, বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। তেলের সংকট না থাকলে পাম্পগুলোতে তিন কিলোমিটার লাইন কেন?

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এমন প্রশ্ন ছুড়ে দেন রুমিন ফারহানা।

জ্বালানি তেলের সংকটের চিত্র তুলে ধরে স্বতন্ত্র এ-সংসদ সদস্য বলেন, ‘আমাদের তেলের দাম শেষমেশ বাড়লই। তার আগে দেখলাম কয়েক কিলোমিটারজুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত চালকরা দাঁড়িয়ে আছে তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নেই।

তিনি আরও বলেন, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে ৭টায় মার্কেট বন্ধ করে দেওয়া। এটা চমৎকার সিদ্ধান্ত; তবে মনে রাখতে হবে কেনাকাটা সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। শুনলাম অফিসও নাকি সপ্তাহে চারদিন হবে।

জ্বালানির যদি সংকট না থাকে তবে লম্বা লাইন কেন? এমন প্রশ্ন তুলে রুমিন ফারহানা বলেন, তাহলে দোকানপাট সন্ধ্যায় বন্ধ কেন? এই প্রশ্নগুলো কিন্তু ওঠে। মন্ত্রীরা যখন কথা বলেন তখন মনে হয় দেশে কোনো সংকট নেই। উনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে কতদিনের অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত আছে। এটা দিয়ে কতদিন চলতে পারবে। পাম্পগুলো কেন পর্যাপ্ত তেল পায় না।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ