শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

‘ঈদুল আজহার আগেই এসি বাসের ভাড়া নির্ধারণ কর হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, ঈদুল আজহার আগেই এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, পবিত্র ঈদুল আজহার আগেই এসি বাসের ভাড়া বিআরটিএ থেকে নির্ধারিত করা হবে। এ লক্ষ্যে বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিক সমিতির আলোচনা চলমান রয়েছে। জটিলতা নিরসনে প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হবে এবং তা আসন্ন ঈদে কার্যকর করা হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা আরও জানান, ঢাকার বাস টার্মিনাল গুলোর পরিবেশ মানোন্নয়নে বিশেষ করে টয়লেট ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সে লক্ষ্যে সিটি কর্পোরেশন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে বেতন-বোনাস পরিশোধসহ সামগ্রিক শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল গাজীপুর মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে সভা করা হবে। আমদানি নীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্রুতই ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে। বর্তমান সরকার তাদের জন্য প্রবাসী কার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করা হবে। মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় চালু করতে কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, সরকারি বিভিন্ন অফিসে জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। উপসচিব পর্যায়ে গাড়ির ঋণ সুবিধা স্থগিত করা হয়েছে। আপ্যায়ন ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ