বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি উঠল সংসদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি উঠেছে জাতীয় সংসদে। মানবরচিত আইন রহিত করে কুরআনের আইন জারির দাবি জানান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এবং দলটির নায়েবে আমির মাওলানা মো. মুজিবুর রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এই দাবি তুলে ধরেন রাজশাহী-১ আসনের সেই সংসদ সদস্য

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে মুজিবুর রহমান বলেন, আমরা আল্লাহর আইন চাই। আপনারা আল্লাহর আইনের বিরোধিতা করবেন না বলেছেন। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে, কুরআনের আইন প্রতিষ্ঠা করি।

জামায়াতের সংসদ সদস্য বলেন, সংসদ ভবনে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ঈমান’ লেখা আছে; তাই আইনের উৎস হওয়া উচিত আল কুরআন। কুরআনের বিধান বাংলাদেশে চালু হওয়া উচিত ছিল।

মুজিবুর রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ কুরআনে বিশ্বাস করে এবং কুরআনের বিধান প্রতিষ্ঠা করা তাদের দাবি।

সুরা হজের ৪১ নম্বর আয়াতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রক্ষমতায় যারা থাকবে, তারা নামাজ কায়েম করবে, যাকাত চালু করবে, ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজ বন্ধ করবে। কিন্তু আওয়ামী লীগ ছয়বার, বিএনপি পাঁচবার, জাতীয় পার্টি দুইবার সরকার পরিচালনা করেও জাতীয় সংসদে কুরআনের একটি আইনও চালু না করায় আক্ষেপ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর এই এমপি।

প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বাংলাদেশে কেন নামাজ চালু করা হলো না, কেন জাকাত চালু করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব দেশ থেকে দূর করা হলো না, কেন ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হলো না, কেন খারাপ কাজগুলো বন্ধ করে অশান্তি থেকে মানুষকে রক্ষা করা হল না, সে বিষয়ে জবাব দিতে হবে।

দেশে ইসলামি আইন চালুর বিষয়ে পরামর্শ দিতে একটি ইসলামি বোর্ড গঠনের প্রস্তাব দেন মুজিবুর রহমান। তিনি বলেন, সংসদে থাকা মাদরাসা পাস সদস্য, বিভিন্ন মাজহাবের আলেম এবং আহলে হাদিস আলেমদের নিয়ে এমন একটি বোর্ড করা যেতে পারে, যারা ইসলামি আইন চালুর বিষয়ে পরামর্শ দেবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ