বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশব্যাপী খেটে খাওয়া শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আজ এখানে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ আয়োজন করেছি। কিন্তু ২-৩ বছর আগে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল যারাই সমাবেশ করার জন্য এখানে আসতো তাদের ওপর স্বৈরাচার বাহিনী হামলা করতো। সেই স্বৈরাচারকে ছাত্র-জনতা দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সেই স্বৈরাচারের সময়ে শ্রমিক, ছাত্র, শিক্ষক, নারীসহ প্রত্যেকটি মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। সেজন্যই, এ দেশের মানুষ ছাত্র-জনতা একত্রিত হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে এ দেশ থেকে বিতাড়িত করেছে।

বর্তমান বিএনপি সরকার গঠন হওয়ার পরপরই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি। বিগত সময়ে যেসকল কল কারখানা বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো পর্যায়ক্রমে আবরও চালুর ব্যবস্থা করছি।

বাংলাদেশে বেকারদের সংখ্যা কমানোর জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হকার পুনর্বাসন সম্পর্কে বলেন, যানজট সমস্যা নিরসনের জন্য হকারদের উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু তাদের ঘর সংসার রয়েছে। তাই তাদের আবার পুনবার্সনের নির্দেশ দিয়েছি। ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে হকারদের জন্য জায়গা নির্ধারণের কাজ শুরু হয়ে গিয়েছে। একসাথে সকলের পুনবার্সন হতে হবে না। তবে পর্যায়ক্রমে সবাইকে পুনবার্সন করা হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ