সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

‘রমজানের মধ্যেই মাওলানা মামুনুল হকের মুক্তি দেবার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মাওলানা মামুনুল হক। ছবি : সংগৃহীত

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সংগঠনটির শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৩টার দিকে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে সংগঠনটির শীর্ষ নেতাদের একটি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে মিলিত হন।

প্রায় আধা ঘণ্টাব্যাপী ওই বৈঠকে ধর্মমন্ত্রী ফরিদুল হক খানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব বৈঠকের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বৈঠকে হেফাজতের নেতারা জোরালোভাবে দুটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে অন্যতম রমজান মাসের মধ্যেই নিঃশর্তভাবে মাওলানা মামুনুল হককে মুক্তি দিতে হবে। অন্যটি হলো ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।

বৈঠকে উপস্থিত নেতারা জানান, হেফাজত নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রমজানের মধ্যেই মাওলানা মামুনুল হককে মুক্তি দেওয়ার ব্যাপারে দৃঢ়তার সঙ্গে আশ্বাস দিয়েছেন এবং হেফাজত নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন বলে প্রতিশ্রুতি দেন।

তারা সরকারের প্রতি সুস্পষ্ট বার্তা তুলে ধরে বলেন, ঈদুল ফিতরের আগে যদি মাওলানা মামুনুল হককে মুক্তি না দেওয়া হয়, তাহলে শীর্ষ নেতাদের পরামর্শক্রমে হেফাজত কঠোর কর্মসূচি ঘোষণা নিয়ে মাঠে নামতে বাধ্য হবে।

ওই বৈঠকে হেফাজত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে আমির মুফতি জসীমুদ্দীন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আওয়াল, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, সাংগঠনিক সম্পাদক মাওলানা বশীরুল্লাহ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ