রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ -ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতা ও হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাষ্ট্রীয় স্থাপনা ও সম্পত্তিতে হামলার অর্থ রাষ্ট্রের ওপর হামলা। শুক্রবার (২৬ জুলাই) প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘সন্ত্রাস নয়, শান্তি চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, এই নাশকতায় জড়িতরা যাতে আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে যেতে না পারে, সেই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার। তবে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি করা হবে না। শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে সহিংসতা চালিয়েছে বিএনপি-জামায়াত ও জঙ্গি গোষ্ঠী। যার প্রমাণ সরকারের হাতে আছে। তাই শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। 

সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার পরও কারা জঙ্গি-সন্ত্রাসীদের সহিংসতার সুযোগ করে দিয়েছে, এমন প্রশ্নও তোলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা ধৈর্য ধরলে এত সহিংসতা হতো না। ছাত্রদের দিয়ে কেউ যেন আবারো এমন ঘটনা না ঘটায়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

হামাআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ