রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে : খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে হবে।

বুধবার সন্ধ্যায় পল্টনস্থ মজলিস মিলনায়তনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে কোন রকম অবহিত না করে ভারত হঠাৎ করে ত্রিপুরায় বাঁধের গেট খুলে দেয়ায় ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বিশেষকরে ফেনীতে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ভারত গ্রীষ্ম মৌসুমে পানি দেয় না কিন্তু বর্ষাকালে অতিবর্ষণের সময় বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে পানিতে ভাসিয়ে দেয়, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের এ পানি আগ্রাসন রুখে দাঁড়াতে হবে। দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাদুর্গত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে। জরুরীভিত্তিতে উদ্ধার তৎপরতা জোরদার করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ