মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

‘বিদেশে বন্ধু থাকবে কিন্তু প্রভুত্ববাদ মেনে নেয়া হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ডা. শফিকুর রহমান

বাংলাদেশের বিদেশে বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভুত্ববাদ মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি প্রভুত্ব করতে আসে তাহলে জাতি তাদের উচিত জবাব দেবে।

আজ সোমবার দুপুরে জেলা শহরের টেংকের পাড় মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে রাষ্ট্রের প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার পাবে। সামাজিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে অহিংসামুক্ত সাম্যের সমাজ প্রতিষ্ঠিত হবে। এমন একটি সমাজ গড়া হবে যেখানে আদালত প্রাঙ্গণে কোনো বিচারপ্রার্থীকে হয়রানির শিকার হতে হবে না। বিচারক দুর্নীতিমুক্ত হয়ে স্বাধীনভাবে রাষ্ট্রের আইন ও বিবেক দিয়ে বিচারকার্য পরিচালনা করবে।

সিন্ডিকেট নিয়ে তিনি বলেন, গত ৫ আগস্ট দেশ স্বাধীন হলেও বিগত সরকারের সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। তারা জাতির ঘাড়ে বসে আছে। এই সিন্ডিকেট না ভাঙলে দেশের মানুষ আরও নির্যাতিত হবে। বিগত সরকার জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে গণআন্দোলনকে ভিন্ন দিকে নিতে চেয়েছিল। তবে জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে দেশপ্রেমী এবং আলেম ওলামাদের যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, স্বৈরাচার সরকারের কোনো দোসর যেন রাষ্ট্রে কোনো স্তরে না থাকে। তারা থাকলে এই দেশ ও সরকারকে ব্যর্থ করে দিবে। বিপ্লবকে ব্যর্থ করে জনগণের স্বপ্নের মৃত্যু ঘটাবে।

সম্মেলনে কেন্দ্রীয় শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ মোবারক হোসনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম খাদমে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবকে আমীর সৈয়দ গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নায়েবে আমীর কাজী মো: ইয়াকুব আলী, জেলা ইসলামী ছাত্র শবিরিরে সভাপতি মো: আতিকুল ইসলাম।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ