রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি ইস্যুর সমাধান হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই রাষ্ট্রপতি ইস্যুর সমাধান করা হবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করে আমরা উপদেষ্টা পরিষদ গঠন করেছি। যেসব দলগুলোকে নিয়ে আন্দোলন করেছি তাদের মধ্যে রাষ্ট্রপতির ইস্যু নিয়ে বিভক্তি হোক, তা চাই না। তাই জামায়াত এক্ষেত্রে সহযোগিতা করবে।

শনিবার (২৬ অক্টোবর) রাতে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর জামায়াত আয়োজিত সিরাতুন্নবী সা. মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলে।

গোলাম পরওয়ার আরও বলেন, সংবিধানের অজুহাত তুলে রাষ্ট্রের এই সংকটকে (রাষ্ট্রপতির অপসারণ ইস্যু) জিইয়ে রাখা হয়েছে। এই সংবিধানের অজুহাত দেওয়া উচিত নয়। কারণ গণঅভ্যুত্থান-উপদেষ্টা পরিষদ গঠন সংবিধান মেনে হয়নি। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হয়েছে। তাই যেসব দলগুলোকে নিয়ে আন্দোলন করেছি তাদের মধ্যে এই ইস্যু নিয়ে বিভক্তি হোক তা জামায়াত চায় না।

ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতা প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, সকল ইসলামী দল-মত, ব্যক্তিত্বের সঙ্গে দফায় দফায় ব্যক্তিগত ও সামষ্টিকভাবে মতবিনিময়, বৈঠক-আলোচনা করছে জামায়াত। অতীতের যেকোনো সময়ের চেয়ে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আকুতি দেখছি। যে সমস্ত ছোটখাট মতপার্থক্য আছে, তা নতুন কোনো ষড়যন্ত্র না হলে ইসলামী দলগুলোর দূরত্ব কমবে।

বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন। এ সময় আরও বক্তৃতা দেন, বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, ভোলা জেলার সবেক আমির মুফতি ফজলুল করিম, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাওলানা আব্দুর রব, অধ্যক্ষ ড. মাওলানা আবু বকর সিদ্দিক, মজলিসুল মুফাসিরিনের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, অধ্যক্ষ মাওলানা আলী হায়দার নিজামী প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ