সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মারকাজুশ শাইখ আরশাদ আল-মাদানী ঢাকায় ইফতা বিভাগে ভর্তি চলছে পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী আর নেই কওমি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে আস-সুন্নাহ, পুরস্কার ৪৫ লক্ষ টাকার স্বচ্ছতা নিশ্চিতে ফেনীর সব তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে সাধারণ ছুটি ঘোষণা ভালো থাকিস বন্ধু ‎প্রাণের সিকান্দার! মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আলোকিত সমাজ বিনির্মাণে মাওলানা শাহ তৈয়্যেব আশরাফের বহুমুখী খেদমত কেন শিক্ষকতা বিমুখ হচ্ছেন মেধাবী কওমি তরুণরা? নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাতে ভর্তি কার্যক্রম চলছে

ইজতেমা ময়দানে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, টঙ্গী এজতেমা ময়দানে নৃশংস হামলা করে মানুষ হত্যার আসামিদেরকে অবিলম্বে গ্রেফতার করুন।

নেতৃবৃন্দ এখনো পর্যন্ত মূল আসামিদেরকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে আরো বলেছেন, বর্বরোচিত এই রকম হত্যাকাণ্ডের নেপথ্যে যারা আছে তাদের বিরুদ্ধেও সরকারকে আইনানুগ পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্র গড়িমসি করার কোন সুযোগ নেই।

আজ ২১ ডিসেম্বর দুপুরে পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির মিটিংয়ে উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেছেন।

দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ