রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

সহস্রাধিক কর্মী নিয়ে খেলাফত মজলিসে যোগ দিলেন নুর হোসাইন নুরানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সহস্রাধিক কর্মী নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশের আমির মুফতি নুর হোসাইন নুরানী।

আজ (শুক্রবার, ২১ ফেব্রুয়ারি) জুমার পর বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন তার ফেসবুক পেইজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। মুন্সিগঞ্জ, মুন্সিরহাটে খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশের ৩দিন ব্যাপী ইজতেমার ময়দানে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।

মাওলানা আতাউল্লাহ আমিন বলেন,‘খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী নুর হোসাইন নুরানী হাফি. তার সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মীসহ আমীরে মজলিসের (মাওলানা মামুনুল হক) হাতে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। আলহামদুলিল্লাহ।’

এসময় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মুফতি নুর হোসাইন নুরানীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পবিত্র জিহাদের প্রতিক তরবারির মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন।

যোগদান সম্মেলনে, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ খেলাফত মজলিসে মুফতি নুর হোসাইন নুরানীর এই যোগদানকে সুধীমহল আন্তরিক স্বাগত জানিয়েছে। দেশের আলেম সমাজ আশা করছে, বাংলাদেশ খেলাফত মজলিস তার মাধ্যমে আরও সমৃদ্ধ হবে। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ