বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। ওই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বুধবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার দুপুরের দিকে ১৬ এপ্রিল বিএনপিকে সময় দেওয়ার কথা জানানো হয়েছে।”

এর আগে আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চায় বিএনপি। তারই পরিপ্রেক্ষিতে বিএনপিকে সময় দেন প্রধান উপদেষ্টা।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী ১৬ এপ্রিল সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নেতৃত্বেই এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিএনপি নেতারা বলছেন, গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী সাক্ষাতের সময় চাওয়া হয়। বিএনপি এই সাক্ষাতে সরকারের কাছে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা বলবে। একই সঙ্গে নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন করার বিষয়টি তুলে ধরবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ