বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ওয়াকফ বিল বাতিলে ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফতের গণমিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ‘ওয়াকফ বিল ২০২৫’ বাতিল ও ভারতজুড়ে অব্যাহত মুসলিম নিধনের প্রতিবাদে গণমিছিলের আয়োজন করা হয়েছে।

আগামী ২৩ এপ্রিল (বুধবার) বাদ জোহর ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু করে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে যাবে গণমিছিলটি। পরে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি প্রদান করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য জানান গণমিছিল ও স্মারকলিপি প্রদান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জালালুদ্দীন আহমদ।

তিনি ভারতীয় দূতাবাস অভিমুখে ২৩ এপ্রিলের গণমিছিল ও স্মারকলিপি প্রদান সফল করার জন্য ঈমানদার তৌহিদি জনতা ও সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। 

সোমবার এ নিয়ে একটি বৈঠক করেছে বাংলাদেশ খেলাফত মসলিস। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বৈঠকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মুহাম্মাদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজী, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, সভাপতি পরিষদ সদস্য মুহাম্মদ মাহদী হাসান, যুব মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ