বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

মুফতি জাকির হোসাইন কাসেমীর খেলাফত মজলিসে যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট আলেম ও হেফাজত নেতা মাওলানা জাকির হোসাইন কাসেমী আনুষ্ঠানিকভাবে খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। 

বুধবার (১৬ এপ্রিল) তিনি খেলাফত মজলিসের কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এ সময় দলের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। 

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী এই তথ্য জানিয়েছেন। 

এদিকে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা এবং বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আলী হাসান উসামা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে লেখেন- দেশের প্রখ্যাত আলিমে দ্বীন, আমাদের জেলজীবনের সঙ্গী,  মিরপুর দারুল হাবিব মাদরাসার প্রতিষ্ঠাতা ও সাবেক মুহতামিম, হে ফা জ ত নেতা মুফতি জাকির হোসাইন কাসেমী হাফি. গতকাল সন্ধ্যা থেকে অধমের সঙ্গে দীর্ঘ দু-ঘন্টা আলোচনার পর আজ কেন্দ্রীয় অফিসে এসে আনুষ্ঠানিকভাবে খেলাফত মজলিসে যোগদান করেন। আগামী ২৯ এপ্রিল তিনি হজের সফরে যাবেন। আল্লাহ তাঁকে মকবুল হজ সম্পন্ন করে নিরাপদে ফিরে আসার তাওফিক দান করুন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ