বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়ি বহরে হামলার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসানের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা জেলা জামায়াত। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

গতকাল (১৫ এপ্রিল) বিকেলে কেন্দ্র ঘোষিত ‘গণসংযোগ পক্ষ’ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বেলনা বাজারে পৌঁছলে তৌফিক হাসানের গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তিনজন জামায়াত কর্মী আহত হন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসাইন বলেন, “হামলাটি পরিকল্পিত এবং রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এর মাধ্যমে স্থানীয় বিএনপি নেতারা ভয়ভীতি ও দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।”

তাঁরা আরও অভিযোগ করেন, হযরতপুর ইউনিয়নে জামায়াত কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেনকে একজন স্থানীয় বিএনপি নেতা ব্যক্তিগতভাবে ডেকে এনে জামায়াত ছাড়ার জন্য চাপ প্রয়োগ করেছেন।

জেলা জামায়াত নেতারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের ফ্যাসিবাদী আচরণ দেশীয় রাজনীতিকে কলুষিত করছে। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ