বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ওয়াকফভূমি দখলের নীলনকশা তৈরি করেছে ভারত সরকার: যুব জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুব জমিয়তের  নেতৃবৃন্দ বলেন,ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকার সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে একের পর এক বিভেদমূলক ও বিদ্বেষমূলক পদক্ষেপ নিচ্ছে। তাদের ইসলামবিদ্বেষী আচরণের ধারাবাহিকতায় এবার ওয়াকফ সংশোধনী বিল পাস করে মুসলমানদের ওয়াকফভূমির ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিমখানা এসবের ওপর দখলদারির নীলনকশা বাস্তবায়নের পথ তৈরি করেছে।

গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টায় বন্দরবাজারে যুব জমিয়ত সিলেট মহানগরের অনুষ্ঠিত বৈঠকে তারা এসব কথা বলেন। বৈঠকের সভাপতিত্ব করেন মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান এর পরিচালনায় নেতৃবৃন্দ আরও বলেন, এই সংশোধনী বিলের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে, যা সরাসরি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা,প্রতিষ্ঠান পরিচালনা ও সম্পত্তির অধিকার হরণের শামিল। এটি একটি নীতিগত ধর্মযুদ্ধের রূপ নিয়েছে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে।

বৈঠকে উপস্থিত ছিলেন সহ সভাপতি মাওলানা আসাদ উদ্দীন, আফজল হোসাইন খান,সহ সাধারণ সম্পাদক,ফায়জুর হাসান,ফরহাদ কুরাইশী,সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার,সহ সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন খান,অর্থ সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরী,সহ অর্থ সম্পাদক ফয়সল আহমদ,প্রচার সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বশীর আলী প্রমূখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ