ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ আজ ২০ মে, মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে বলেছেন, বাংলাদেশ ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে বিরাজ করছে। স্বাধীনতার পরে ৫৪ বছরে রাষ্ট্র ও রাজনীতিতে যে জঞ্জাল জমেছে তা দুর করার একটি সুযোগ তৈরি হয়েছে। কোন কারণেই সেই সুযোগ নষ্ট করা যাবে না। তাই বিতর্ক তৈরি হয় বা নানামূখি বিশ্লেষণের সম্ভাবনা আছে এমন বিষয়ে অন্তবর্তী সরকারের কোন সিদ্ধান্ত নেয়া যাবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন,অভ্যুত্থানের পর থেকে এই সরকার জনতার প্রশ্নাতীত সমর্থন পেয়েছে। সরকার পরিচালনায় প্রত্যাশার মাত্রা পূরণে ঘাটতি থাকলেও আমরা এবং জনগন সরকারকে সাহস জুগিয়েছি, পাশে থেকেছি। কিন্তু হটাৎ করে নারী বিষয়ক সংস্কার কমিশন ইসলামবিরুদ্ধ যে প্রস্তাবনা হাজির করলো এবং সরকার প্রধান à