শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

রাঙামাটিতে ভেঙে ফেলা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ‘মার্চ ফর ফ্যাসিবাদী আইকন’ কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় শহরের সার্ভার স্টেশনের সামনে নির্মিত ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়। এর আগে গত শুক্রবার (১৬ মে) বিকেল থেকে ভাস্কর্যটি ভাঙতে শুরু করে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। 

গত ৫ দিন ধরে ভাস্কর্য ভাঙার কাজ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় ভাস্কর্যটি ভাঙার কাজ শেষ হয়। ভাস্কর্যটি স্ট্যান্ড থেকে ভেঙে পড়ার পর পরই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করতে দেখা যায় ভাস্কর্য ভাঙার কাজে নিয়োজিতদের। 

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম বলেন, ভাস্কর্য ভাঙার কাজে চট্টগ্রাম থেকে স্কেভেটর আনা হয়েছিল। ১০ জন শ্রমিক নিয়মিত কাজ করেন। 

ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার সমর্থক তসলিম উদ্দিন বলেন, এই ভাস্কর্যটি ভাঙার পর সবাই আনন্দিত হয়েছে। উচ্ছ্বাস প্রকাশ করেছে। 

ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার সদস্য রাঙামাটি সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমাম হোসাইন ইমু বলেন, সারাদেশের কোথাও ফ্যাসিবাদীর মূর্তি বা ভাস্কর্য নেই। কিন্তু আমাদের রাঙামাটিতে এতদিন পর্যন্ত ছিল। এই ভাস্কর্য অপসারণের জন্য দীর্ঘ ৯ মাস ধরে প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। প্রশাসন ভাস্কর্য ভাঙার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। প্রশাসনের নির্লিপ্ততার কারণেই রাঙামাটির আপামর ছাত্র জনতা মূর্তি অপসারণের পদক্ষেপ নিয়েছে। অবেশেষে মূর্তিটা ভেঙে ফেলা হয়েছে। এতে আমরা খুশি ও আনন্দিত। আমাদের আন্দোলন সফল হয়েছে। 

এর আগে গত ১৫ মে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার নেতারা । শুক্রবার (১৬ মে) বিকেল থেকে ভাস্কর্য ভাঙার কাজ শুরু করেন আন্দোলনকারীরা। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ