বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

খেলাফত যুব মজলিস মোমেনশাহী জেলা দক্ষিণের দায়িত্বশীল প্রশিক্ষণ মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত যুব মজলিস মোমেনশাহী জেলা দক্ষিণের উদ্যোগে জেলা শাখা ও উপ-শাখার  মজলিসে আমেলার সদস্যদের নিয়ে ‘দায়িত্বশীল প্রশিক্ষণ মজলিস’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (২২ মে) বাদ জোহর থেকে মোমেনশাহী রেলস্টেশন মসজিদে এই প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।

মোমেনশাহী জেলা দক্ষিণের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মোমেনশাহী জেলা পশ্চিমের সভাপতি মুফতি সারওয়ার হুসাইন।

প্রশিক্ষণ মজলিসে প্রশিক্ষক হিসেবে উপস্থিত হয়ে নির্ধারিত  বিষয়ে আলোচনা পেশ করেন

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মোমেনশাহী জেলা পশ্চিমের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু নাঈম, খেলাফত যুব মজলিস মোমেনশাহী জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা মানসুরুল হাসান ইয়াসিন, সংগঠন বিভাগের দায়িত্বশীল তানজীর হুসাইন তুহিন প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ