বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর যে প্রতিক্রিয়া জানালেন জমিয়ত মহাসচিব 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ ২৫ মে রবিবার সন্ধ্যা ৭টায় অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাত শেষে অপেক্ষমাণ সাংবাদিকদেরকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেছেন, জাতির এক সংকটকালীন সময়ে আমরা আজ মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে অন্তরঙ্গ পরিবেশে আলোচনা করেছি। এই আলাপচারিতায় সংস্কার,বিচার ও নির্বাচন নিয়ে খোলামেলা কথা হয়েছে। চট্টগ্রাম বন্দর,করিডোর, হেফাজতের মামলাগুলো প্রত্যাহার ও নারী সংস্কার কমিশনের মত গুরুত্বপূর্ণ বিষয়াবলীও আলোচনায় স্থান পেয়েছে। 

জমিয়ত মহাসচিব বলেন, মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি, দেশকে অস্থিতিশীল করতে দেশী-বিদেশী নানা রকম ষড়যন্ত্র চলছে এমতাবস্থায় পদত্যাগ নয়  বরং ধৈর্য,সাহসিকতা ও প্রজ্ঞার সাথে সকল চক্রান্ত রুখে দিয়ে আপনি প্রয়োজনীয় সংস্কার শেষ করুন এবং আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট একটা সময়সীমা ঘোষণা করুন। পরাজিত শক্তি ও তার দোসররা যেন কোন ভাবেই পুনর্বাসিত হতে না পারে সে লক্ষে তাদের বিচারিক কার্যক্রমকে তরান্বিত করুন।

বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ,তাই এ দেশে ইসলামী বোধ-বিশ্বাসবিরোধী যাবতীয় তৎরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন। আধিপত্যবাদ ও আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে কোন মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করুন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ