বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

নোয়াখালী জেলা বিএনপির আওতাধীন সকল কমিটি বিলুপ্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা বিএনপির অধীনে থাকা সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরের দিকে জেলা শহর মাইজদীর চেন্নাই রেঁস্তোরায় আয়োজিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।  

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান কমিটি গুলো বিলুপ্ত ঘোষণার তিন মাসের মধ্যে নোয়াখালী জেলা কমিটির আওতাধীন নয়টি উপজেলা ও নয়টি পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। এ ছাড়া প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ১০০জন সদস্য নির্বাচিত করা হবে। যাদের ভোটে ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব নির্বাচিত করা হবে।  
 
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া বলেন, জেলা বিএনপির অধীনে থাকা সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীতে গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করা হবে। কমিটি গঠনের আগে প্রত্যেক উপজেলায় একটি করে বড় কর্মি সমাবেশের আয়োজন করা হবে।  

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব মো.হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া প্রমূখ।  

এ সময় জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি এ জেড এম গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব উপস্থিত ছিলেন।  

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ